![]() |
| আমার সবাইকে মনে পড়ে, আমি শুধুই মানুষ জমাই... |
মানুষ বুকের ভেতর আস্ত একটা নরক পুষেও অমায়িকভাবে হাসতে পারে। মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ধড়ফড়িয়ে উঠে। আবার খুব সকালে পরিপাটি হয়ে বেরিয়ে যায় আপন গন্তব্যে।
আমার সবাইকেই মনে পড়ে, যারা আমাকে দুঃখ দিয়েছে তাদেরও, যারা আমায় ছেড়ে গিয়েছে তাদেরও। যারা প্রথম হাত ধরে ছিল আর যারা অবহেলায় দূর দূর করে তাড়িয়ে দিলো তাদেরও।
যে ছেলেটা প্রথম বন্ধু হবে বলে জড়িয়ে ধরেছিলো, তাকেও.. মনে পড়ে একসময় খেলার মাঠে যাদের সাথে দৌড়াতাম,
স্কুল ছুটির দিনগুলোতে যাদের সাথে বাড়িরদ রজা পর্যন্ত আসতাম। কোথাও যেতে যেতে বাসের পাশের সিটের মানুষটা কিংবা মাঝ রাস্তায় যে মানুষটা হাত পেতে সাহায্য চেয়েছিল, তাদেরকেও মনে পড়ে।
আজকাল সবাই সবাইকে কত সহজে ভুলে যায়, অথচ আমি কাউকে ছাড়তে পারি না। আমার সবাইকে মনে পড়ে, আমি শুধুই মানুষ জমাই...

0 Comments