ডাটা এন্ট্রি Data Entry কি?

ডাটা মানে হচ্ছে তথ্য, আর এন্ট্রি মানে মানে হচ্ছে কোন কিছু লিপিবদ্ধ করা বা সংরক্ষণ করা করাকে বুঝায়।

সহজ ভাবে বলতে গেলে, Data Entry হচ্ছে কম্পিউটার এর বিভিন্ন ইনপুট ডিভাইস এর মাধ্যমে যেমন- কিবোর্ড, স্ক্যানার, ডিস্ক বা ভয়েস এর মাধ্যমে কোন একটি স্থান থেকে বা প্রোগ্রাম থেকে অন্য একটি প্রোগ্রামে তথ্য প্রবেশ করানো বা লিপিবদ্ধ করাকে সাধারণত বুঝিয়ে থাকে।


সংক্ষেপে বলতে গেলে ডাটা এন্ট্রির কাজ এর তথ্যগুলো কি কি হতে পারেঃ-

০১) হাতের লেখা কোন তথ্য কম্পিউটার এ টাইপ করা

০২) পিডিএফ ফাইল থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা

০৩) ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল এ কনভার্ট করা

০৪) যেকোন ফাইল ডাউনলোড করে থাকা

০৫) কোন একটা  প্রোগ্রাম এর তথ্য ওয়ার্ড ফাইলে বা কোনশিট ফাইলে সংরক্ষন করে থাকা  ইত্যাদি


ঘরে বসে ডাটা এন্ট্রি করা

আপনার যদি একটি কম্পিউটার থাকে এবং ইন্টারনেট সংযোগ থাকে তবে ঘরে বসেই ডাটা এন্ট্রির কাজ শিখার মাধ্যমে অনলাইনে ইনকাম করে ক্যারিয়ার গড়তে পারেন।

ডাটা এন্ট্রির কাজ দেওয়ার ক্ষেত্রে আপনাকে ডাটা সোর্সের নির্দিষ্ট পোষ্ট, ই-মেইল অথবা ওয়েবসাইট লিংক দিতে পারে এবং যেকোন কিছু ভিত্তিতে নির্দেশনা দিতে পারে।


ডাটা এন্ট্রি কাজ চাকুরি ক্ষেত্রে সুবিধা

যদি ডাটা এন্ট্রি কাজ জানা থাকে তাহলে আপনি দেখে থাকবেন, বিভিন্ন অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে ডাটা এন্ট্রি কর্মী নিয়োগ এর অনেক বিজ্ঞপ্তি পাওয়া যায়। কারন ডাটা এন্ট্রির কাজ বেশির ভাগ অফিসেই প্রয়োজন হয়ে থাকে। আর এখানে বিভিন্ন শ্রেনীর নানা বয়সের মানুষ এপ্লাই করতে পারেন।


ডাটা এন্ট্রি কাজ করতে গেলে কি কি দরকার হয় অথবা ঘরে বসে ডাটা এন্ট্রি কাজ করতে গেলে যা দরকার হবেঃ

কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে, ভাল মানের ইন্টারনেট সংযোগ থাকতে হবে, কাজের দক্ষতা থাকতে হবে ।


* ডাটা আপডেটিং করার, ডাটা আপডেটিং হলো বিভিন্ন কোম্পানীর নাম, ফোন নাম্বার, ইমেইল, ঠিকানা ইত্যাদি সংগ্রহ করতে হয়।

* ডাটা ফরমেটিং কাজ করা যায়। ডাটা ফরমেটিং এর কাজ সাধারনত ওয়ার্ড ডকুমেন্ট এ কাজ করতে হয়। এক্ষেত্রে মাইক্রোসফট এর উপর অভিজ্ঞতা থাকতে হয়।

*ফরম্যাটিং সম্পাদনা করার কাজ থাকে। এ কাজে ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হয় কারন এখানে শব্দের বানান সহ গ্রামার সম্পর্কেও ভাল নলেজ থাকতে হয়। 

* ফাইল কনভার্টিং এর কাজ থাকে। ফাইল কনভার্টিং বলতে যেকোন লেখাযুক্ত ছবি থেকে লেখাতে পরিনত করা, মানে ইমেজ থেকে টেক্স রূপান্তর।


ডাটা এন্ট্রি কাজের ওয়েবসাইট সমূহ

১। আপওয়ার্ক Upwork এর মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করা যায়। আপওয়ার্ক একটি বিশ্বস্ত এবং সবচেয়ে জনপ্রিয় ডাটা এন্ট্রি করার ওয়েবসাইট। ফ্রিল্যান্সিং কাজ করারও একটি জনপ্রিয় ওয়েবসাইট। আপওয়ার্কে ডাটা এন্ট্রি কাজ এর পাশাপাশি কপি পেস্ট এর কাজ, ওয়েব ডিজাইন এর কাজ, লোগো ডিজাইন করাসহ ইত্যাদি কাজ খুব সহজে পাওয়া যায়। এসব সাইটে নিজের পছন্দ মত পারিশ্রমিক বাছাই করে পছন্দ অনুযায়ীই কাজ নির্ধারণ করা যায়।

২। ফাইভার ডট কম ( Fiverr.com) এর মাধ্যমে ডাটা এন্ট্রির কাজ করা যায়। এখানেও প্রচুর পরিমাণ ডাটা এন্ট্রির কাজ পাওয়া যায়। এই সাইটটিও খুব জনপ্রিয়। এখানে অসংখ্য গিগ তৈরি করা যায় যার মাধ্যমে নিজের কাজকে আরো প্রেজেনটেশন করা সম্ভব হয়ে উঠে। আর এখান থেকে খুব সহজেই খুব ভালো উপার্জন করাও সম্ভব।


ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে একটি সতর্কতা হলো, অনেক সময় ডাটা এন্ট্রি পজিশনের জন্য ভাল অঙ্কের টাকা সেলারি দিবে বলে থাকে কিন্তু বাস্তবে তা সব সময় সত্য হয়ে থাকে না। এ ধরনের কাজের ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ভেবে চিন্তে তারপর দেওয়া ভাল।